ডিজিটাল প্লাটফর্ম এর সুবিধা সমূহ

DMMS সম্পর্কে

Digital Mosjid Management System (DMMS) একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম, যা মসজিদের আর্থিক ব্যবস্থাপনা, দান সংগ্রহ, নামাজের সময়সূচি, নোটিশ ও যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার জন্য তৈরি করা হয়েছে।

বর্তমান সময়ে একটি মসজিদের জন্য স্বচ্ছ হিসাব ব্যবস্থাপনা, সঠিক দান সংগ্রহ ও মুসল্লিদের সাথে দ্রুত যোগাযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। DMMS এই সকল কাজকে সহজ, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য করে তোলে।


DMMS কীভাবে কাজ করে?

DMMS একটি cloud-based online system। প্রতিটি মসজিদের জন্য একটি আলাদা ডিজিটাল প্রোফাইল তৈরি করা হয়, যেখানে মসজিদের সকল আয়-ব্যয়, দান, দাতার তথ্য ও রিপোর্ট সংরক্ষিত থাকে।

সাধারণ মুসল্লিরা ওয়েবসাইট বা Android App এর মাধ্যমে যেকোনো সময় মসজিদের তথ্য দেখতে পারেন এবং অনলাইনে দান করতে পারেন। অনলাইনে পাঠানো দান সরাসরি মসজিদের নিজস্ব bKash, Nagad অথবা Rocket একাউন্টে পৌঁছে যায়।


DMMS ব্যবহারের সুবিধাসমূহ

  • সমগ্র দেশ থেকে অনলাইনে মসজিদের জন্য দান গ্রহণের সুবিধা
  • দানকারী ও দানের পরিমাণ তাৎক্ষণিকভাবে প্রদর্শন
  • অর্থ দাতার পরিচয় সর্বসমুখ্যে প্রদর্শনের মাধ্যমে সকলকে আরো বেশি বেশি অর্থ দানে আগ্রহী করা।
  • মসজিদের আয়-ব্যয়ের সম্পূর্ণ ও স্বচ্ছ হিসাব
  • প্রতিটি দাতার ব্যক্তিগত দানের হিসাব গোপনীয়তার সাথে সংরক্ষণ করা।
  • বিশেষ কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ঘোষণা থাকলে তা এস.এম.এস. বা ভয়েস কল এর মাধ্যমে মুসল্লিদের জানিয়ে দেয়া।
  • নামাজের সময়সূচি স্বয়ংক্রিয়ভাবে আপডেট ও প্রদর্শন
  • তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল একাউন্টে অর্থ গ্রহণ

কারা DMMS ব্যবহার করতে পারবেন?

DMMS যেকোনো মসজিদ, মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে। পাশাপাশি সাধারণ মুসল্লিরাও খুব সহজেই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের পছন্দের মসজিদে দান করতে পারেন।


DMMS ব্যবহার করা কতটা সহজ?

DMMS এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত না হলেও খুব সহজেই এটি ব্যবহার করা যায়। প্রয়োজনে IoT Keypad ও WiFi Display ব্যবহার করে সম্পূর্ণ অফলাইন-টু-অনলাইন হিসাব ব্যবস্থাও চালু রাখা সম্ভব।

সব মিলিয়ে, DMMS একটি নির্ভরযোগ্য, স্বচ্ছ ও আধুনিক ডিজিটাল মসজিদ ব্যবস্থাপনা সমাধান, যা মসজিদের হিসাব ও দান ব্যবস্থাপনাকে নতুন মাত্রা প্রদান করে।


শর্তসমূহ দেখে নিন
Terms And Conditions

প্যাকেজ এবং মূল্যতালিকা দেখুন :
Package and Pricing