পেমেন্ট ডাটা ব্যাকআপ ও রিস্টোর


আপনার ডাটার নিরাপত্তা আপনার হাতেই। আপনার পেমেন্ট ডাটা নিরাপদে ডাউনলোড করুন এবং প্রয়োজনবোধে ব্যাকআপ থেকে আপলোড করুন।


ডাটা ব্যাকআপ (ডাউনলোড)

আপনার বর্তমান ব্যাকআপ নেওয়ার জন্য নিচের বাটনটি চাপুন। ডাউনলোড ফাইলটি একটি এনক্রিপ্টেড (.dat) ফাইল হিসেবে আপনার ডিভাইসে সংরক্ষণ হবে ।


শুধু অ্যাডমিনদের জন্য

ডাটা রিস্টোর (আপলোড)

পূর্বে ডাউনলোড করা .dat ফাইলটি সিলেক্ট করুন। সিস্টেমে ইতোমধ্যে থাকা পেমেন্ট আইডিগুলো এড়িয়ে গিয়ে কেবল মিসিং পেমেন্টগুলো আপলোড করা হবে।


শুধু অ্যাডমিনদের জন্য

সতর্কতা ও নিয়মাবলী
এনক্রিপশন ও সিকিউরিটি:

আপনার ব্যাকআপ ফাইলটি AES-256-CBC (Military-Grade) এনক্রিপশনে সুরক্ষিত। আপনার নির্দিষ্ট সিক্রেট কী ও মসজিদ আইডি ছাড়া আধুনিক কোনো সুপার কম্পিউটার দিয়েও এই ফাইলের ডাটা এনক্রিপশন ভাঙা বা রিড করা অসম্ভব। ফলে অন্য কেউ এই ফাইল খুলে ভেতরের ডাটা পড়তে বা দেখতে পারবে না।

ডাটা রিস্টোর নিয়মাবলী:
  • ব্যাকআপ ফাইল নেওয়ার পর সিস্টেমে নতুন কোনো ডাটা এন্ট্রি হলে কিংবা ভুলবশত ডাটা মুছে (Delete) গেলে, ব্যাকআপ ফাইল রিস্টোর করার সাথে সাথেই মুছে যাওয়া ডাটাগুলো পুনরায় ডাটাবেজে ফিরে আসবে।
  • রিস্টোর করার সময় সিস্টেমে ইতোমধ্যে বিদ্যমান থাকা পেমেন্টগুলো এড়িয়ে গিয়ে কেবল মিসিং ডাটাগুলোই যুক্ত হবে। ফলে কোনো ডাটা ডুপ্লিকেট বা ওভাররাইট হবে না।
গুরুত্বপূর্ণ নোট:
  • ব্যাকআপ ফাইলের কোড এডিট বা পরিমার্জন করার চেষ্টা করবেন না, এতে ফাইলটি চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • আপনার ব্যাকআপ ফাইলটি অন্য কোনো মসজিদের সিস্টেমে রিস্টোর করা যাবে না।
  • কোনো কারণে আমাদের এই সার্ভার বা সফটওয়্যার চিরতরে অকেজো হয়ে গেলেও, আপনার কাছে রাখা ব্যাকআপ ফাইলটি দিয়ে দ্বিতীয় যেকোনো হোস্টিং সার্ভার বা সফটওয়্যারে আপলোড করে সমস্ত ডাটা পুনরায় ফেরত পাবেন।