ডিজিটাল মসজিদ প্ল্যাটফর্ম: ডাটা সিকিউরিটি ও ব্যবহারে সাধারণ শর্তাবলি
সম্মানিত ব্যবহারকারী, ডিজিটাল মসজিদ প্ল্যাটফর্ম ব্যবহারের পূর্বে আমাদের ডাটা সিকিউরিটি নীতিমালা এবং ব্যবহারের শর্তাবলি মনোযোগসহকারে পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই সার্ভিসটি ব্যবহারের মাধ্যমে আপনি বর্ণিত শর্তাবলি মেনে চলতে সম্মত হচ্ছেন।
১. ডাটা সিকিউরিটি, গোপনীয়তা ও সার্ভার ব্যাকআপ (আমাদের প্রতিশ্রুতি)
- নিরাপত্তা কোডিং (Core PHP Security): সফটওয়্যারটি সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা মেনে তৈরি করা হয়েছে। হ্যাকিং, SQL Injection বা অনাকাঙ্ক্ষিত সাইবার আক্রমণ থেকে মুক্ত রাখতে আমাদের সিস্টেম সোর্স কোড ও ডাটাবেজ সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টনী দ্বারা সুরক্ষিত।
- ডাটাবেজের সর্বোচ্চ গোপনীয়তা: কোনো তৃতীয় পক্ষ বা অন্য কারও কাছে আপনার মসজিদের গোপনীয় তথ্য, পেমেন্ট হিস্ট্রি কিংবা মুসল্লিদের ব্যক্তিগত তথ্য হস্তান্তর বা কপি করার সুযোগ দেওয়া হয় না।
- ক্লাউড হোস্টিং ও অটো সার্ভার ব্যাকআপ: সিস্টেমটি বিশ্বমানের থার্ড-পার্টি ক্লাউড হোস্টিংয়ে চালিত। যেকোনো কারিগরি ত্রুটি বা জরুরি অবস্থা মোকাবেলার জন্য আমাদের পক্ষ থেকে নিয়মিত ডাটাবেজ ব্যাকআপ সংরক্ষণ করা হয়।
- ক্লাউড সার্ভিস ঝুঁকি দায়মুক্তি: থার্ড-পার্টি ডোমেইন/হোস্টিং অবকাঠামোর বৈশ্বিক সার্ভার ডাউন, নেটওয়ার্ক বিভ্রাট বা অপ্রত্যাশিত কারিগরি বিপর্যয়ের ক্ষেত্রে সাময়িক সেবাব্যঘাতের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি একসেপ্টেড পলিসি প্রযোজ্য হবে। তবে আমরা সর্বোচ্চ আপটাইম নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
২. ব্যবহারকারীদের জন্য ডাটা ডাউনলোড, ব্যাকআপ ও রিস্টোর সংক্রান্ত শর্ত
- নিজ দায়িত্বে ম্যানুয়াল ব্যাকআপ ডাউনলোড: সফটওয়্যারে এডমিনদের জন্য নিজস্ব ডাটাবেজ ডাউনলোড সুবিধা যুক্ত রয়েছে। মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্ত এডমিন ড্যাশবোর্ড থেকে এক ক্লিকেই সম্পূর্ণ ইনক্রিপ্টেড (Encrypted) ফরম্যাটে পেমেন্ট ও মসজিদ সংক্রান্ত ডাটা ব্যাকআপ ডাউনলোড করে নিজ কম্পিউটারে নিরাপদে সংরক্ষণ করবেন।
- ডাটা রিস্টোর / পুনরাগমন সুবিধা: ভুলবশত কোনো তথ্য ডিলিট হলে, হারানো গেলে বা মুছে ফেললে পূর্বের সংরক্ষিত ব্যাকআপ ফাইলটি এডমিন প্যানেল থেকে পুনরায় আপলোড (Restore) করে সহজেই সমস্ত ডাটা ফিরিয়ে আনা সম্ভব।
- এক্সেস ক্রেডিটেন্সিয়াল সুরক্ষা: মসজিদের এডমিন প্যানেলের ইউজারনেম ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষ বা এডমিনের। পাসওয়ার্ড হাতবদল বা অসাবধানতার কারণে তথ্য পরিবর্তন বা মুছে গেলে তার দায় কর্তৃপক্ষ বহন করবে না।
৩. মসজিদ প্রোফাইল ভেরিফিকেশন ও একাউন্ট স্থায়িত্ব
- কমিটির অনুমতি: ডিজিটাল মসজিদ প্রোফাইল তৈরির জন্য অবশ্যই সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির লিখিত/মৌখিক সম্মতি থাকতে হবে।
- তথ্য প্রদান ও ভেরিফিকেশন: নিবন্ধনের পর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে মসজিদের সঠিক ও প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করে একাউন্ট ভেরিফাই করা বাধ্যতামূলক।
- ইন-অ্যাক্টিভ একাউন্ট: নির্ধারিত ৩০ দিনের মধ্যে প্রোফাইল ভেরিফিকেশন সম্পন্ন না হলে একাউন্টটি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত (In-active) বা অপসারণ করা হতে পারে।
৪. তথ্যের সঠিকতা ও আচরণবিধি
- সঠিক তথ্য প্রদান: মসজিদ প্রোফাইলে এবং মুসল্লি তালিকায় কোনো ধরনের মিথ্যা, ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণকারী, অশালীন বা বিভ্রান্তিকর তথ্য/ছবি পোস্ট করা কঠোরভাবে নিষিদ্ধ।
- নিয়ম লঙ্ঘনের শাস্তি: এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যকলাপে জড়িত থাকলে কোনো প্রকার পূর্ব সতর্কবার্তা ছাড়াই সংশ্লিষ্ট একাউন্টটি স্থায়ীভাবে বাতিল করা হবে।
৫. ফি, চার্জ ও সফটওয়্যার আপডেট
- রেজিস্ট্রেশন ও সার্ভিস চার্জ: ডিজিটাল মসজিদ নিবন্ধনের জন্য এককালীন রেজিস্ট্রেশন ফি ৪৯৯ টাকা এবং সর্বনিম্ন মাসিক সার্ভিস চার্জ ৩০০ টাকা (ব্যবহারকারী ও তথ্যের পরিমাণের উপর ভিত্তি করে প্যাকেজ পরিবর্তনযোগ্য)।
- স্বয়ংক্রিয় পেমেন্ট অ্যাপ integration: বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে অর্থ সংগ্রহ ও হিসাব স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে নির্ধারিত অ্যাপ যুক্ত করার সার্ভিস চার্জ ২০০ টাকা/মাসিক।
- শর্তাবলি সংশোধন: সেবা আরও উন্নত করতে কর্তৃপক্ষ যেকোনো সময় নিয়মকানুন ও চার্জ সংশোধন বা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।