শিশুদের দ্বীনি শিক্ষায় উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে কাজী পাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ হামদ-নাত, কিরাত ও হাদীস প্রতিযোগিতা। প্লে থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য এই সুন্দর আয়োজন। আপনার সোনামণিকে দ্বীনি শিক্ষার পাশাপাশি সুন্দর প্রতিযোগিতামূলক পরিবেশে অংশগ্রহণের সুযোগ দিন। আবেদন জমা দেওয়ার শেষ সময়: ৩০/০৮/২০২৬ ইং, রোজঃ রবিবার বিশেষ দ্রষ্টব্য: শুধুমাত্র কাজী পাড়া শাহী জামে মসজিদের আওতাধীন ... Read More
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত এলাকাবাসী, দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রিয় কাজীপাড়া শাহী জামে মসজিদ-এর দ্বিতীয় তলার উন্নয়ন ও নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আল্লাহর ঘরকে সুন্দর ও সুসংগঠিত করে মুসল্লীদের সালাত আদায়ের সুব্যবস্থা করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। দ্বিতীয় তলার ভিতরের নির্মাণ ও ফিনিশিং কাজ সম্পন্ন করার আনুমানিক বাজেট: ১০ (দশ) লক্ষ টাকা এই বিশাল কাজের ব্যয়ভার এককভাবে বহন করা মসজিদ ফান্ড বা পরিচালনা কমিটির পক্ষে সম্ভব নয়। তাই মসজিদ সম্প্রসারণ ও সং... Read More
এতদ্বারা কাজীপাড়া শাহী জামে মসজিদ-এর সম্মানিত এলাকাবাসী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পরম শ্রদ্ধায় ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ইনশাআল্লাহ। উক্ত বরকতময় অনুষ্ঠান উপলক্ষে পবিত্র কুরআন তিলওয়াত, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বিশেষ আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও তাবাররুক বিতরণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচি: তারিখ: ৪ সেপ্টেম্বর, শুক্রবার সময়: বাদ আসর। স্থান: কাজীপাড়া ... Read More
স্বচ্ছতার বার্তা: "আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের হিসাব-নিকাশ আরও স্বচ্ছ ও নির্ভুল করতে আমরা একটি ডিজিটাল সফটওয়্যার ও ওয়েবসাইট চালু করেছি।" ডিজিটাল রসিদ: "এখন থেকে মসজিদে কোনো বড় দান বা অনুদান দিলে সাথে সাথে সফটওয়্যার থেকে ডিজিটাল রসিদ বা এসএমএস নিশ্চিতকরণ পাবেন।" পাবলিক রিপোর্ট: "মসজিদের আয়-ব্যয় এবং উন্নয়নমূলক কাজের যাবতীয় তথ্য এখন থেকে মসজিদের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে নিয়মিত দেখতে পাবেন।"... Read More